ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রথম ওয়েব সিরিজেই আনুশকার বাজিমাত

আকাশ বিনোদন ডেস্ক: 

অভিনেত্রী থেকে প্রযোজক হিসেবে নাম লেখানো আনুশকা শর্মার প্রথম ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। আর তাতেই বাজিমাত। সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে আনুশকা প্রযোজিত ‘পাতাল লোক’। বিষয়বস্তু এবং পরিবেশনই এই ওয়েব সিরিজ়টির সাফল্যের আসল চাবিকাঠি। এমনটাই মনে করেন আনুশকা।

নিঃসন্দেহে এই সিরিজ়টি দর্শকদের মুগ্ধ করেছে। সাফল্যে উচ্ছ্বসিত আনুশকা নিজেও। তিনি বলেছেন, ‘দশর্কের ভালোবাসায় আমি অভিভূত। ‘পাতাল লোক’-এর সাফল্যের চাবিকাঠি এটির বিষয়বস্তু। আমি আর কর্ণেশ (ভাই) দর্শককে সব সময় এমন কিছু দেয়ার চেষ্টা করি, যা তারা আগে কখনও দেখেননি।’ চিত্রনাট্যের বুননে নিঃসন্দেহে বাজিমাত করেছে ‘পাতাল লোক’।

আনুশকা নিজেও একজন ভালো অভিনেত্রী। তার এই প্রতিভা তিনি কোনও সিরিজ় বা সিনেমা প্রযোজ়নার ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করেন। এ ব্যাপারে আনুশকা বলেন, ‘আমি যেমন একজন প্রযোজক, তেমন অভিনেতাও। তাই আমার চেষ্টা থাকে, দর্শককে সম্পূর্ণ বিনোদন দেয়ার। পাশাপাশি এর থেকে আমি নিজেও অনেক কিছু শেখার সুযোগ পাই।’

গত এক বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত ‘রব নে বানাদি জোড়ি’ খ্যাত তারকা আনুশকা শর্মা। তবে তার প্রযোজিত প্রথম ওয়েব সিরিজটির এই সাফল্য নিঃসন্দেহে নায়িকার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে। লকডাউনের কারণে আনুশকা বর্তমানে তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রথম ওয়েব সিরিজেই আনুশকার বাজিমাত

আপডেট সময় ১০:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০