ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সরকার আতঙ্কে ভুগছে এই বুঝি গদি গেল: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

কখন ক্ষমতা চলে যায় এই আতঙ্কে সরকার সব সময় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সরকার সব সময় আতঙ্কে ভুগছে। এই বুঝি তাদের ক্ষমতা গেল! এই বুঝি তাদের গদি হারাল! আসলে রাতের অন্ধকারে প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতা জবরদখলকারী সরকার বলেই এ ধরনের আতঙ্কে ভুগছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।

বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপনের উদ্যোগে ত্রাণ বিতরণের এই অনুষ্ঠান হয়।

কোভিড-১৯ সঙ্কটেও ক্ষমতাসীনরা গরিব মানুষের ত্রাণ লুট করে নিজেদের পেট ভরছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ভালো কাজ করলে সরকারের সেটা সহ্য হয় না। তারা আমাদের দলের নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। আসলে এ সরকারের লক্ষ্য জনগণের সেবা করা নয়। তাদের লক্ষ্য করোনা মহামারিকে কাজে লাগিয়ে লুটপাট করা।

রিজভী বলেন, ‘আজকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনাভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করছে। কিন্তু সরকার তা সহ্য করতে পারে না। তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আমাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। সেদিন হবিগঞ্জে জেলা ছাত্রদলের নেতা সাব্বিরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে নাকি ফেসবুকে কী লিখেছে?

তিনি বলেন, আজকে সরকার গরিব মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। কিন্তু কাদের দেওয়া হচ্ছে? ওই মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে! তারাও তো বিনা ভোটে নির্বাচিত! এ জন্য ত্রাণের চাল পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে। খড়ের গাদায়, খাটের তলে মিলছে তেল ও শত শত বস্তা চাল। তাদের লক্ষ্য হচ্ছে করোনা মহামারিকে কাজে লাগিয়ে লুটপাট করে নিজেদের পেট ভরানো।

Tag :
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার আতঙ্কে ভুগছে এই বুঝি গদি গেল: রিজভী

আপডেট সময় ০৪:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০