ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের ব্যর্থতায় বিপর্যয়কর পরিস্থিতি: এলডিপি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংক্রমণকালে ‘লকডাউন’ শিথিলতা ও সরকারের ব্যর্থতার কারণে ঈদে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, ফলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তারা অবিলম্বে ‘লকডাউন’ কার্যকর করতে প্রয়োজনে কারফিউ জারি করার আহ্বান জানান।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশবাসী উদ্বেগের সাথে লক্ষ করছে করোনা সংকটকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ দলে দলে গ্রামমুখী হয়েছে। যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। আর সরকার এ বিপর্যয় প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এই ব্যর্থতা মানুষের জীবন-জীবিকায় হুমকি ডেকে আনবে। করোনার এ ভয়াবহ সঙ্কটকালেও সরকারের নিপীড়ন থেমে নেই। ত্রাণের অনিয়ম, চাল চুরি ও করোনা নিয়ে সমালোচনা করায় এ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীসহ ৪১১ জনকে গ্রেফতার করেছে। বেশ কয়েকজন সম্পাদক ও সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ও সরকারের প্রতিহিংসামূলক চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ মাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের ব্যর্থতায় বিপর্যয়কর পরিস্থিতি: এলডিপি

আপডেট সময় ০৪:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০