ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

আসাদুজ্জামান নূর’র ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী’

আকাশ বিনোদন ডেস্ক: 

কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর আসছে ঈদে ভক্তদের জন্য দারুণ চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন। ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশনের পর্দায় প্রচার হবে তার বিশেষ ধারাবাহিক নাটক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’।

ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে আসাদুজ্জামান নূর ছাড়াও আরো অভিনয় করেছেন- আলী যাকের, মেহজাবীন চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, জামান, খসরু, মিশু সাব্বির, বৃষ্টি প্রমুখ।

রোদে পোড়া চামড়া, মাথায় উসকো-খুসকো চুল, পোড় খাওয়া উদাসীন চোখ। মুখে বহুদিনের না কামানো কাঁচা-পাকা দাড়ি। গোড়ালির কাছে ভাঁজ করা ময়লা প্যান্ট আর রংচটা কাপড়ের জুতো; এই হচ্ছে ভাদু। ৭ পর্বের ধারাবাহিকটিতে এই ভাদু চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূরকে।

নাটকটির গল্পে দেখা যাবে, ভাদুর বিচরণ ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর চারুকলা অনুষদ। ভাদুকে কখনও দেখা যায় ফুটপাথের পুরনো বইয়ের দোকানে। মনযোগ দিয়ে বই ঘাঁটেন তিনি। কবিতার বই তার প্রথম পছন্দ। প্রায়ই মাঝে মধ্যে বকুলতলায় বসে ভাদুকে দেখা যায় কবিতা আওড়াতে। এক গোপন প্রেমিকাও আছে ভাদুর। যখন তখন যেখানে সেখানে নীল শাড়ি পরা এই তরুণীর সঙ্গে দেখা হয়ে যায় তাকে। তার সঙ্গে নানান সুখ দু:খের আলাপ করে ভাদু। মেয়েটা কোথা থেকে আসে। কোথা থেকে যায় ঠিক বোঝা কঠিন!

মাঝে-মধ্যে হঠাৎ ভাদুকে চারুকলা এলাকায় দেখা যায় না। সেদিন ভাদু থাকে একটি বিশেষ অ্যাসাইনমেন্টে। সেই বিশেষ কাজটি হচ্ছে খুন! তবে তিনি ভাড়াটে খুনি নন। একটা মানুষকে খুন করার আগে খুনির সঙ্গে কঠিন একটা ‘মাইন্ড গেম’ খেলেন।

ঈদের দিন থেকে পরবর্তী ছয় দিন ‘বাঘবন্দী’ প্রতিদিন রাত ৯টায় দেশটিভিতে নাটকটি প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান নূর’র ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী’

আপডেট সময় ১১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০