ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

করোনা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে: তোফায়েল

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান এই করোনা পরিস্থিতিতে যার যার সামর্থ মতো দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, রিলিফ নিয়ে যেন কেউ রাজনীতি না করে। রিলিফ নিয়ে কোন রাজনীতি নেই।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ১০ হাজার পরিবারকে চতুর্থবারের মতো খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, এখানে শুধু আওয়মী লীগের পক্ষ থেকেই আমরা রিলিফ দিচ্ছি। অন্য কোন দল হয়তো এখানে রিলিফ দিচ্ছে না। তাই দলমত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে রিলিফ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যেন কেউ রাজনীতি না করে।

পরে তার পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু সামাজিক দূরত্ব বজায় রেখে দেড় হাজার পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেন। একই সময় উপজেলার অন্যান্য ইউনিয়নেও তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মোশাররেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

করোনা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে: তোফায়েল

আপডেট সময় ০৪:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০