ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করেন: তোফায়েল আহমেদ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার প্রভাবে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় যার যার সামর্থ্য মতো দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ত্রাণ নিয়ে যেন কেউ রাজনীতি না করেন।

মঙ্গলবার (১৯ মে) ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ১০ হাজার অসহায় পরিবারকে চতুর্থবারের মতো খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দল-মত নির্বিশেষে সব গরিব মানুষ যাতে ত্রাণ পান, সেই ব্যবস্থা নিতে হবে। ত্রাণের বেলায় কোনো রাজনীতি নেই।

তার পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু নিরাপদ শারীরিক দূরত্ব মেনে দেড় হাজার পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেন। একই সময় উপজেলার অন্যান্য ইউনিয়নেও দলীয় নেতা-কর্মীরা ত্রাণ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশাররেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করেন: তোফায়েল আহমেদ

আপডেট সময় ০৫:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০