ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ভয় দেখিয়ে, মাদক খাইয়ে দুই মেয়েকে ধর্ষণ বাবার!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে ডায়মন্ডহারবার নামক এলাকায় বাবার বিরুদ্ধে দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। দিনের পর দিন মেয়েদের ভয় দেখিয়ে ও পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে এই ধর্ষণকাণ্ড চালিয়ে যাচ্ছিল পাষণ্ড বাবা। নির্যাতিতা দুই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের বাবাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ডায়মন্ডহারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানার ৪ নম্বর ধানক্ষেত এলাকার এক তরুণের সঙ্গে বিশ বছর আগে বিয়ে হয়েছিল বাটানগর উলুডাঙার বাসিন্দা এক তরুণীর। তাদের চারটি কন্যাসন্তান। বনিবনা না হওয়ায় দেড়বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা হয়। তখনই মেয়েদের নিয়ে বাপেরবাড়ি থাকতেন ওই নারী।

ছ’মাস আগে ওই নারীর স্বামী দুই মেয়েকে নিজের কাছে নিয়ে যায়। এরপর গত শনিবার দুই মেয়ে কাঁদতে কাঁদতে মাকে ফোন করে জানায় তাদের বাবার এই ধর্ষণকাণ্ডের কথা। রবিবার ওই নারী স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার পর নাবালিকা দুজনের শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতা দুই বোন আদালতে গোপন জবানবন্দিও দেবে।

ওই দুই মেয়ের মায়ের অভিযোগ, প্রথম প্রথম ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে মেয়েদের বাধ্য করত। পরে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে তাদের অসহায়তার সুযোগ নিত। দিনের পর দিন এভাবেই মেয়েদের ওপর অত্যাচার চালিয়েছে তার স্বামী।

সূত্র: সংবাদপ্রতিদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ভয় দেখিয়ে, মাদক খাইয়ে দুই মেয়েকে ধর্ষণ বাবার!

আপডেট সময় ০৭:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০