ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে: নাসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দঁড়াবে।

শনিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া প্রাইমারী স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

শ্রমজীবি মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট খুব শীঘ্রই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, এই সঙ্কটকালে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে কষ্ট পাবে না। এর প্রমাণ আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি।

দেশের দুই কোটি কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান একটি মানবিক কর্মসুচি উল্লেখ করে নাসিম বলেন, ঈদের আগেই সবাইকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। একজন মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই এমন কর্মসূচি গ্রহণ সম্ভব।

ভিডিও বার্তায় তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে: নাসিম

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০