ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিলামে মাশরাফির ব্রেসলেটের ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাস মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তার নেয়া বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

এবার করোনা মোকাবেলার জন্য নিজের ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। এই ব্রেসলেটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। নিলামের অনলাইন প্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে। ব্রেসলেটটি ইতোমধ্যে নিলামে তোলা হয়েছে। আগামীকাল (রবিবার) রাতে সাড়ে দশটায় ‘অকশন ফর অ্যাকশন’ এর লাইভ সেশনের মাধ্যমে শেষ হবে এই নিলাম।

করোনা মোকাবেলার জন্য এর আগে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান তার একটি ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। আর মুশফিকুর রহিম টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করেছেন ১৭ লাখ টাকায়। এছাড়া বাংলাদেশের ক্রীড়া জগতের আরো কয়েকজন তারকা তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিলামে মাশরাফির ব্রেসলেটের ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা

আপডেট সময় ০৮:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০