ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো অনিয়ম মেনে নেয়া হবে না: তোফায়েল

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গরিব মানুষের কোনো দল নেই। আমরা সিদ্ধান্ত দিয়েছি দলমত নির্বিশেষে সবাই যেন ত্রাণ পায়। প্রধানমন্ত্রী যে টাকা দিয়েছেন তার সঠিক তালিকা তৈরি করতে হবে। কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।

শনিবার ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতাল চত্বরে কোাভিড-১৯ শনাক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে ৩টি সেফটি বুথ উদ্বোধনকালে অনলাইন ভার্চুয়াল সিস্টেমে তিনি এসব কথা বলেন।

ওই বুথ তিনটি তোফায়েল আহমেদের ব্যক্তিগত অর্থায়নে করা হয়। একই সঙ্গে এই বুথে যারা কাজ করবেন তাদের নিরাপত্তার জন্য সব সামগ্রী দেয়ারও ব্যবস্থা করা হয়। সবাইকে করোনামুক্ত রাখতে বেশি বেশি পরীক্ষা করা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

উদ্বোধনকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ চিকিৎসক এবং র‌্যাব টেকনোলজিস্টসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদের পক্ষ থেকে তিন দফায় ৩৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী দেয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণও ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয় বলেও জানান তোফায়েল আহমেদ।

এ সময় তোফায়েল আহমেদ ভোলায় বর্তমান করোনা পরিস্থিতির বিষয় উল্লেখ করে বলেন, ভোলা থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল বা ঢাকা যেতে হয়। দুর্যোগ আবহাওয়ার সময় ওই নমুনা নিয়ে নদী পাড়ি দেয়া সম্ভব হয় না। তাই এখানে জরুরিভাবে একটি পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তবনা রয়েছে। যার কাজ শিগগিরই শুরু হবে। ওই ল্যাব স্থাপিত হলে এখানে নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গে পরীক্ষাও করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো অনিয়ম মেনে নেয়া হবে না: তোফায়েল

আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০