ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়ংকর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

আকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি, শনিবার (১৬ মে) বিকেল বা সন্ধ্যের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই ররূপ নেবে ভয়ংকর ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘আম্ফান’। প্রথমে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরমুখী হলেও পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এখন পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে মঙ্গল-বুধবার ভারতের কলকাতা উপকূলে ‘আম্ফান’-এর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রোববার (১৭ মে) ঘূর্ণিঝড়টি ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরে আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ংকর রূপ নেবে।

মঙ্গলবার (১৯ মে) ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘণ্টায় ১৭০-২০০ কিলোমিটার। স্থলভাগের দিকে যত এগুবে, তার গতি কিছুটা কমে। তবে আছড়ে পড়ার সময় আম্ফান কতটা শক্তি বাড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (১৫ মে) দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দূরে রয়েছে। দিঘা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে।

আম্ফানের প্রভাবে ওড়িশা-পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই। তার পর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সব কিছুই নির্ভর করছে উত্তর-পূর্ব দিকে নেওয়া ওই বাঁকের উপরেই।

Tag :
আপলোডকারীর তথ্য

ভয়ংকর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০