ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলচ্চিত্রজগৎ আবারও অশান্ত?

অাকাশ বিনোদন ডেস্ক: 

কাজী হায়াৎ, মৌসুমী, ওমর সানী, বিদ্যা সিনহা মিম, ববিসহ নয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গঠনতন্ত্রবিরোধী কাজ করার অভিযোগে তাঁদের সদস্যপদ কেন বাতিল করা হবে না—এই মর্মে চিঠি দেওয়া হচ্ছে বলে জানালেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সমস্যা মিটমাট না হওয়া পর্যন্ত অধিভুক্ত কোনো সংগঠনের সদস্য শাকিবের সঙ্গে কাজ করতে পারবেন না, এমন একটি সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে শিল্পী সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেলে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সমিতির নির্বাচিত দুজন সদস্যকে তাঁদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন কোষাধ্যক্ষ কমল এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন। তাঁদের দুজনের সদস্যপদও কেন বাতিল করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া ফাইট ডিরেক্টর ও শিল্পী সমিতির সদস্য দেলোয়ার হোসেন চুন্নুর সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মিম বলেন, ‘আমি শুনেছি, কিন্তু এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’

জায়েদ খান জানালেন, শনিবার (আজ) চুন্নু বাদে বাকি ১১ জনকে সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হবে। তবে শাকিবের সঙ্গে কাজ করার জন্য এসব ব্যবস্থা নেওয়া হলো কি না, সে ব্যাপারে পরিষ্কার করে কিছুই জানালেন না তিনি। এতটুকুই বললেন, ‘গঠনতন্ত্রবিরোধী কাজ করার কারণে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিল্পী সমিতির এই নেতা বলেন, ‘আমরা সবাই মিলে চলচ্চিত্রটিকে একটি শৃঙ্খলার মধ্য দিয়ে এগিয়ে নিতে চাই। সবাই গঠনতন্ত্র মেনেই কিন্তু এখানে সদস্য হয়েছেন। গঠনতন্ত্র না মানলে তো শিল্পীদের কোনো সমিতিই থাকার দরকার নেই।’ গঠনতন্ত্রের ৭(ক) ও ৭(ঙ)-তে আছে, কোনো সদস্য সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী ও সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অমান্য করলে তাঁর সদস্যপদ বাতিল করা হবে।

এদিকে সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে মৌসুমীর জায়গায় নিপুণকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মাসখানেক আগে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে সমিতি বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন মৌসুমী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মৌসুমীকে অব্যাহতি দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চলচ্চিত্রজগৎ আবারও অশান্ত?

আপডেট সময় ০১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭