ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা শাওনকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য ইয়াসিন আরাফাত শাওনকে (৩৬) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, শনিবার ভোরে মহানগরীর চামড়াগুদামের বাসায় অভিযান চালিয়ে ছয় সহযোগীসহ শাওনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হচ্ছেন, মাসুদ পারভেজ (৩০), রায়হান আহমেদ রাজীব (২৮), মানিক মিয়া (২৭), হৃদয় আহমেদ (১৮), রাজীব (৩০) ও বাপ্পী খা (৩৬)।

শনিবার বিকালে র‌্যাব-১৪’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়ে অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন বলেন, তাদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি রিভালভার, তিনটি ম্যাগাজিন দুইটি শর্টগান, একটি টেলিস্কোপিক সাইট, সাতটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ইয়াসিন আরাফাত শাওন ও তার ভাই মাসুদ পারভেজ ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান, ছিনতাই ডাকাতি ও মাদকের সাত থেকে আটটি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা শাওনকে বহিষ্কার

আপডেট সময় ০৯:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০