ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

পাকিস্তানের পক্ষ নিয়ে বিতর্কে নাগমা

আকাশ বিনোদন ডেস্ক: 

পাকিস্তানের পক্ষ নিয়ে সেখানকার সাংবাদিককে সমর্থন করছেন ভারতীয় অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী নাগমা। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নাগমা স্ট্যান্ডস উইথ পকিস্তান, এই হ্যাশট্যাগ দিয়ে ট্যুইটারে ট্রেন্ড করতেও শুরু করেছেন বলে অভিযোগ।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে আসতে তারেক পিরজাদা নামে পাকিস্তানের এক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের মুখপাত্র পাক সাংবাদিককে অপমান করেছেন বলে অভিযোগ করেন নাগমা।

পাশাপাশি অভিনেত্রী আরও অভিযোগ করেন, ভারতীয় সংবাদমাধ্যমের বিতর্কের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যদি পাকিস্তানি সাংবাদিককে সম্মান জানানো না হয়, তাহলে কেন তাকে ডাকা হলো!

এর পরই নাগমার বিরুদ্ধে ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ। #NagmaStandsWithPakistan, এই হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে গলা মেলাতে শুরু করেন নেট জনতা। তারেক পিরজাদা কি আপনার আত্মীয়, যে তাকে এভাবে সমর্থন করছেন, এভাবেও নাগমার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন কেউ কেউ।

তবে পাল্টা মন্তব্য করতে ছাড়েননি নাগমাও। অভিনেত্রী বলেন, তিনি পাকিস্তানের হয়ে সওয়াল করেননি। তবে সংবাদমাধ্যমে আলোচনার জন্য ডাকা পেনালিস্টকে কেন অপমান করা হবে, সে বিষয়েই তিনি শুধু প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

পাকিস্তানের পক্ষ নিয়ে বিতর্কে নাগমা

আপডেট সময় ১১:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০