ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

করোনা টেস্ট করাতে লাইনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ মাটিতে পড়েই মারা গেলেন

রাস্তায় পড়ে থাকা আবদুর রাজ্জাকের মরদেহ। ছবি : সাংবাদিক সজল মাহমুদের ফেসবুক থেকে নেওয়া

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আবদুর রাজ্জাক। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ রোববার ভোরে পরীক্ষা করাতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বৃদ্ধ মানুষ তাই সঙ্গী দুই ছেলে। তবে সিরিয়াল না পেয়ে বাসায় ফেরার পথে শাহবাগ মোড়ে হঠাৎ মাটিতে পড়েই মৃত্যু তার।

এভাবেই ঘটনাটির বর্ণনা নিজের ফেসবুকে লিখেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সজল মাহমুদ। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, বৈশাখের তপ্ত রোদ নির্লজ্জভাবে আলিঙ্গন করেছে সেই বাবার মরদেহ।

মারা যাওয়া ব্যক্তির বড় ছেলে জানান, ওই বৃদ্ধ স্ট্রোক করেছেন। আর ছোট ছেলে ইমনের দাবি, মাস ছয়েক ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তার বাবা। কয়েকদিন ধরে জ্বর। তাই এসেছিলেন করোনার টেস্ট করাতে। রাস্তায় পড়ে যখন ধরফর করছেন তখন বাবাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন পাশেই থাকা বারডেমের জরুরি বিভাগে। সেখানে পাত্তা পাননি তিনি। পরে লাশ ঢাকতে একটা কাপড় চেয়েও মেলেনি। অথচ পেশাগত জীবনে রাজ্জাক ছিলেন কাপড় ব্যবসায়ী।

এই বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘মারা যাওয়া ওই বৃদ্ধ করোনা টেস্ট করতে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বুকে ব্যাথা উঠে সেখানেই মারা যান তিনি।’

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে তার দুই ছেলেও উপস্থিত ছিল। পরে আমরা তার ছেলেদের সহায়তায় লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

করোনা টেস্ট করাতে লাইনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ মাটিতে পড়েই মারা গেলেন

আপডেট সময় ১০:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০