ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএসে অর্থায়নকারীদের তালিকায় বাংলাদেশির নাম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে সন্ত্রাস পরিকল্পনায় অর্থায়নে কিছু প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ক ব্যবহার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এক বাংলাদেশিও।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) কিছু নথি ঘেঁটে এমন তথ্য পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’। এফবিআইর নথি থেকে জানা যায়, স্পেনে যে নজরদারি প্রযুক্তি পাওয়া গেছে, তার সঙ্গে যুক্তরাজ্যের সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র পাওয়া গেছে।

নথি থেকে জানা যায়, স্পেনের মাদ্রিদে নজরদারি উপকরণ সরবরাহ করা প্রতিষ্ঠানগুলোর একটি ভুয়া পরিচালক ও শেয়ারহোল্ডারের নাম ব্যবহার করেছে। ‘পিটার সরেন’ ছদ্মনামটি ব্যবহার করেছিলেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া সাইফুল সুজন, যিনি একজন তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ। তিনি ওই প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তি হিসেবে কাজ করেছেন।

তিন বছর আগে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ছেড়ে সপরিবারে আইএসে যোগ দিতে সিরিয়ার উদ্দেশে রওনা হন সাইফুল। পরবর্তী সময়ে সিরিয়ায় আইএসের কার্যত রাজধানী রাকায় মার্কিন ড্রোনা হামলায় নিহত হন তিনি।

এফবিআইর নথি থেকে আরো জানা যায়, সুজন ও তাঁর সঙ্গীরা কয়েকটি কোম্পানিকে একত্র করে ইবাকস নামে একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন রেস্তোরাঁয় ওয়েবসাইট ও প্রিন্টিং সেবা দিত। যুক্তরাজ্যের কার্ডিফের ত্রেমোরফা এলাকায় আলেকজান্দ্রা গেট বিজনেস পার্কে তাদের একটা অফিস ছিল।

এফবিআই ও যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের যৌথ তদন্তে দেখা যায়, সুজন সিরিয়া যাওয়ার পর তাঁর ও সঙ্গীদের কয়েকটি কোম্পানি আরো অধিকসংখ্যক হারে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইএসে অর্থায়নকারীদের তালিকায় বাংলাদেশির নাম

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭