ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৯ শতকের শেষদিকে ১৫ ঘণ্টার জায়গায় ৮ ঘণ্টা কাজের দাবিতে প্রবল আন্দোলন হয় আমেরিকায়। ১৮৮৬ সালের এই দিনে একই দাবিতে রাস্তায় নামলে পুলিশের গুলিতে নিহত হন কয়েকজন শ্রমজীবী মানুষ। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে ৮ ঘণ্টা কাজের দাবি আদায় সম্ভব হয়। এজন্য তাদের প্রতি সম্মান জানাতে এই দিনটিকে সারা বিশ্বে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়।

প্রতিবছর সমারোহের সাথে মে দিবস উদযাপন করা হলেও এবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে করোনার কারণে শ্রমজীবী মানুষদের আয়ের পথও অনেকটাই সংকুচিত হয়ে গেছে। এমন সময় তাদের সহায়তার প্রয়োজন। এজন্য সবাইকে সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম। তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে,যাতে করে এই মহামারী শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।’

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছেন সাকিব। নিজের সবচেয়ে প্রিয় ব্যাটখানাও নিলামে তুলেছেন তিনি। এই ব্যাট দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়েছেন। নিলামে ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে, যার পুরোটাই নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান সাকিবের

আপডেট সময় ১০:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০