ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

শ্রমিক সঙ্কট দূর করলেন মাশরাফি, কৃষকদের ধান কাটবে মেশিন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে এলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

কৃষকদের ধান কাটতে কম্বাইন হারভেস্টার এবং একটি রিপার মেশিন দিয়েছেন মাশরাফি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সামনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা মেশিন দুটি কৃষকদের হাতে তুলে দেন।

মাশরাফির নির্দেশনায় তার প্রতিনিধি তাইজুল ইসলাম, হারভেস্টার ক্রয়কারী হবখালী ইউপি চেয়ারম্যান ও কৃষক রিয়াজুল ইসলাম চঞ্চল এবং রিপার ক্রয়কারী নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার কৃষক মো. আকছির শেখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২১ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি একটি ডিও লেটার পাঠান। ওই লেটারের ভিত্তিতে নড়াইল জেলার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে দুটি কম্বাইন হারভেস্টার ও তিনটি রিপার মেশিন বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সদরে একটি কম্বাইন হারভেস্টার ও দুটি রিপার এবং কালিয়া উপজেলায় একটি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেয়ার কথা বলা হয়। জেলার চাহিদার ভিত্তিতে পরে আরও চারটি কম্বাইন হারভেস্টার দেয়া হবে।

কম্বাইন হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ জমির ধান কাটতে সক্ষম বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩০৭ মেট্রিক টন। স্মরণকালের মধ্যে এবার বাম্পার ফলন হয়েছে ধানের।

চিন্ময় রায় আরও বলেন, জেলার চাহিদা থাকায় সদরের জন্য আরও তিনটি এবং লোহাগড়া উপজেলার জন্য একটি কম্বাইন্ড হারভেস্টার আনার প্রক্রিয়া চলছে। অত্যাধুনিক এসব মেশিন জেলার কৃষি শ্রমিক সঙ্কট মোকাবিলায় এবং কৃষকরা দ্রুত সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

শ্রমিক সঙ্কট দূর করলেন মাশরাফি, কৃষকদের ধান কাটবে মেশিন

আপডেট সময় ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০