ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইফতারে মজাদার কেক কাস্টার্ড

আকাশ নিউজ ডেস্ক:  

এসেছে রমজান মাস। রমজান মানেই ইফতারের আনন্দ। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের ছোবলে সব এলোমেলো। বাইরের বাহারি ইফতারের আয়োজন নেই। যেহেতু সবাই এখন ঘরে তাই মন চাইলে ইফতারে তৈরি করতে পারেন মজাদার কেক কাস্টার্ড। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইফতি রহমান।

উপকরণ :

তরল দুধ: ১ লিটার

কনডেন্স মিল্ক: ১ কাপ

গুড়া দুধ: ১ কাপ

কাষ্টার্ড পাউডার: ৩ টেবিল চামচ

চিনি: স্বাদ মতো

ফল :(কলা, আনার,আপেল,কিসমিস)

চকলেট সিরাপ ডেকোরেশনের জন্য-

স্পন্জ কেক টুকরা: হাফ কাপ

ওয়েফার: ৮ পিস

প্রণালি :

প্রথমে চুলাতে একটি পাতিলে তরল দুধ নিন। এরপর এতে কনডেন্স মিল্ক ও পাওডার মিল্ক দিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন তলায় যেন না লাগে। স্বাদ অনুয়ায়ী পরিমান মতো চিনি দিন। মনে রাখতে হবে কনডেন্স মিল্কে চিনি থাকে।

এবার আলাদা একটা পাত্রে কাষ্টার্ড পাউডার আধা কাপ ঠাণ্ডাপানি দিয়ে গুলিয়ে নিন। এটি দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে নাড়তে হবে। এভাবে ৫ মিনিট অল্প আচে রান্না করে নামিয়ে নিন। কিসমিস দিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন ঘন্টা খানেক।

এখন একটা কাষ্টার্ড গ্লাসে প্রথম লেয়ার স্পন্জ কেক দিয়ে তাতে কাষ্টার্ড দিন। তারপর ফল কুঁচি দিয়ে আবার কাষ্টার্ড দিতে হবে। কেক ও ফল দিয়ে উপরে হালকা লেয়ারে কাষ্টার্ড দিতে হবে। সবশেষে চকোলেট সিরাপ ও ওয়েফার দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইফতারে মজাদার কেক কাস্টার্ড

আপডেট সময় ১০:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০