ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

করোনায় ১২ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছি : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা পরিস্থিতি আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলাম। যেখানে মানুষকে বাঁচাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এব্যাপারে পরার্মশমূলক বক্তব্য দিয়েছেন। উনারা দলের নেতাকর্মীদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের পাশে সাধ্যমত দাঁড়াতে বলেছেন। দলের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিচ্ছে। ইতিমধ্যে আমরা ১২ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছি। প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিন্তু তথ্যমন্ত্রী আমাদের গালিগালাজ করেছেন এবং বলেছেন যে, আমরা নাকি শুধুমাত্র কথাই বলছি, আমরা কোনো কাজ করছি না। আমরা বিরোধী দল হিসেবে ১২/১৩ বছর তাদের নির্যাতনের পরেও আমরা যে কাজটুকু করেছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে, আমরা তাদের দল থেকে অনেক বেশি কাজ করেছি।

তিনি বলেন, আমরা জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দিন আনা দিন খাওয়া রিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছি। আমাদের সীমিত শক্তির মধ্য দিয়ে। প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরো বাড়বে।

গত কয়েক দিনে দলের নির্দেশনা মেনে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার তার নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদর, দাউদপুর, দৈয়ারা, ধাতীশ্বর, বাগমারা, খাটাছো, বাতুপাড়া, পাটোয়ার, হেসাখাল, উরুকচাইল, তুঘুরিয়া, নোয়াপাড়া গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সালমা হুদা দোহারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার এক প্রতিক্রিয়া তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

করোনায় ১২ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছি : ফখরুল

আপডেট সময় ০৪:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০