ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

ইউএস-বাংলার ৫ ফ্লাইটে ভারত থেকে এলেন ৮৩২ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকে পড়াদের মধ্যে আজ চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে পঞ্চম ধাপে পাঁচ শিশুসহ ১৬৬ জন দেশে ফিরেছেন। এ নিয়ে মোট ৮৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরাল ইউএস-বাংলা।

ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, ‘আজ চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচ শিশুসহ ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা। ফ্লাইটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ৪৮ মিনিটে অবতরণ করেছে।’

তিনি বলেন, করোনায় ভারতে আটকা পড়াদের মধ্যে চেন্নাই থেকে এ নিয়ে পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা। সব মিলিয়ে পাঁচটি ফ্লাইটে ৮৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়েছে ইউএস-বাংলা। এদের মধ্যে ১৫জন শিশুও রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক।

গত ২০ এপ্রিল প্রথম ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে করে ১৬৪ জন দেশে ফেরেন। পরদিন ২১ এপ্রিল একই এয়ারলাইনসের একটি পাঁচ শিশুসহ ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। গত ২২ এপ্রিল একই জায়গা থেকে আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরে আসেন।

চতুর্থ দফায় গতকাল ২৪ এপ্রিল পাঁচ শিশুসহ ১৬৯জন নাগরিক দেশে ফিরিয়েছে এয়ারলাইনসটি।

করোনাভাইরাস ঠেকাতে ভারতের লকডাউন ব্যবস্থা গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও নয়দিন অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে ইউএস-বাংলার প্রথম ফ্লাইটে চেন্নাই থেকে বাংলাদেশি নারিকদের দেশে ফেরানোর বিষয়ে নয়াদিল্লির ঢাকাস্থ মিশনের বার্তায় জানানো হয়, তামিলনাড়ু ও কর্নাটকে আটকে থাকা অসুস্থ ও প্রবীণদের আকাশপথে দেশে ফেরার জন্য অনুমোদন পাওয়া গেছে ও তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে।

পর্যায়ক্রমে বাকি সব রাজ্য থেকে প্রত্যাবর্তনে আগ্রহীদের দেশে ফেরানোর জন্য দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

ইউএস-বাংলার ৫ ফ্লাইটে ভারত থেকে এলেন ৮৩২ জন

আপডেট সময় ০৫:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০