ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাছের ড্রামে লুকিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এই ভাইরাসটির সংক্রমণ বিস্তার রোধে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাইরের কোনো লোক যেন ঢুকতে না পারে সেজন্য জেলার প্রবেশমুখ মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

প্রাণঘাতী করোনা প্রতিরোধে স্থাপিত এই চেকপোস্টে পুলিশের কড়াকড়ি আরোপের কারণে অন্য জেলার লোকজন সহসায় ঢুকতে পারছেন না। তবে এরপরও বসে নেই তারা। নানা পন্থা অবলম্বন করে এবং জীবনের ঝুঁকি নিয়ে লকডাউনের নির্দেশনা ভেঙে ঢাকা থেকে প্রতিনিয়তই লোকজন এই জেলায় প্রবেশ করছেন বলেও অভিযোগ উঠেছে।

এক্ষেত্রে পুলিশের চোখ ফাঁকি দিতে মাছবাহী পিকআপে মাছের ড্রামে করে লুকিয়েও আসছেন তারা। এছাড়া জরুরি সেবা, গণমাধ্যম, খাদ্যপণ্য ইত্যাদি লেখা ভুয়া স্টিকার লাগানো যানবাহনেও যাত্রী পরিবহন চলছে।
বৃহস্পতিবার সকালের দিকে পুলিশের চেকপোস্টে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মাছের ড্রামে লুকিয়ে যাত্রী নিয়ে আসা পিকআপ আটকের পর এমন তথ্যই ওঠে আসে।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ওই তল্লাশি অভিযানের নেতৃত্বে দেন। পরে আটক পিকআপের যাত্রীরা এহেন কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ায় তাদের নাম পরিচয় লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসনকে জানানো হয়।

বগুড়ার শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, প্রাণঘাতী করোনাভাইরাস যেন মহামারী রুপ নিতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আর সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙখলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করে সবাইকে অনুরোধও জানানো হয়েছে। এরপরও নানা অজুহাতে অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছেন। সরকারি নির্দেশনাও মানছেন না তারা। তাই প্রতিনিয়ই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাছের ড্রামে লুকিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ!

আপডেট সময় ০৯:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০