ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

রমজান উপলক্ষে মুসলমানদের শান্তি কামনায় জাপা চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলমান সম্প্রদায়সহ দেশবাসীদের শান্তি, সম্প্রীতি, সম্বৃদ্ধি ও সংহতি কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শান্তি কামনা করেন।

বাণীতে তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের জন্য অসীম নেয়ামত। এ মাসেই নিহিত আছে মহান আল্লাহতায়ালার নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ। পবিত্র রমজানেই আমরা পেতে পারি রহমত, মাগফিরাত ও নাজাতের ফয়সালা। পরম করুণাময়ের ইবাদতে আমরা সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা লাভ করি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মাহে রমজান আমাদের উদ্বুদ্ধ করে। আমি আশা করছি, আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে পারবো।

তিনি বলেন, আপনারা জানেন বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ। তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

রমজান উপলক্ষে মুসলমানদের শান্তি কামনায় জাপা চেয়ারম্যান

আপডেট সময় ০৫:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০