ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমতা আমতা না করে আপনার পদত্যাগ করা উচিত: তাপস

অাকাশ জাতীয় ডেস্ক:

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার প্রতিবাদ না করায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফজলে নূর তাপস এ দাবি করেন। বৃহত্তর ফরিদপুর আইনজীবী সমিতি ওই সভার আয়োজন করে। এই আলোচনা সভার মঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ছিলেন।

মাহবুবে আলমকে উদ্দেশ্য করে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আদালতে দেয়া প্রধান বিচারপতির এমন বক্তব্যের প্রতিবাদ করেন নাই তাই আপনার (অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম) পদত্যাগ করা উচিত। আমতা আমতা করবেন না। কেন আমতা আমতা করেন আপনি?

ব্যারিস্টার তাপস বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর মত নাকি আমাদের প্রধানমন্ত্রীকে উনি অযোগ্য ঘোষণা করে প্রধানমন্ত্রিত্ব থেকে বিতাড়িত করতে পারেন। হাউ ডেয়ার (কত সাহস)! উনার অর্ডার সেদিন দেখে আমার তো কালকে রাতে ঘুমই হয়নি। ’

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে আমি এর আগেও মিটিংয়ে বলেছি- আমতা আমতা করবেন না। কেন আমতা আমতা করেন আপনি? হোয়াই? আপনার কিসের উইকনেস? ইউ আর দ্য লংগেস্ট অ্যাটর্নি জেনারেল অব দ্য কান্ট্রি (আপনি দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল)। এই সুপ্রিম কোর্টের সদস্যবৃন্দ আপনাকে দুই দুইবার নির্বাচিত করেছেন। ’

বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এর আগের টার্মে আপনাকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল আর এই টার্মে আপনাকে দুই দুইবার অ্যাটর্নি জেনারেল করেছেন। আপনি একজন ইতিহাস। ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ’

তিনি বলেন, ‘সেখানে এতবড় কমেন্ট করার পরে ইউ শুড হ্যাভ অবজেক্ট (আপনার আপত্তি জানানো উচিত ছিল)। আপনার বলা উচিত ছিল- আপনি এটা উইথড্র (প্রত্যাহার) করেন, এটা উইথড্র করতেই হবে। এটা রাষ্ট্রদ্রোহিতারও শামিল। সাংবিধানিক পোস্টে বসে আরেকটা কনস্টিটিউশনাল হেডকে উনি স্যাক (বরখাস্ত) করবেন, এতবড় কথা উনি বসে থেকে করতে পারেন না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমতা আমতা না করে আপনার পদত্যাগ করা উচিত: তাপস

আপডেট সময় ১২:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭