ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শয়তানের আগেই বাঁধা পড়েছি আমরা: শোয়েব আখতার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

স্পষ্টভাষী হিসেবে পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের খ্যাতি বিশ্বজোড়া। উদ্ভূত করোনা সংকটকালেও একের পর এক বিষোদগার করে যাচ্ছেন তিনি। এবার রসিকতার ছলে বললেন, শয়তানের আগেই ঘরবন্দি আমরা।

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। কয়েক দিন পরই শুরু হচ্ছে মুসলিম উম্মাহর নাজাত, মাগফিরাত, রহমতের মাস। ইসলামের বিধান অনুযায়ী, এ সময় শয়তানকে আটকে বা বেঁধে রাখা হয়। ফলে কুকর্মে কাউকে প্রলুব্ধ করতে পারে না সে।

সেই বিষয়টি নিয়েই রসিকতা করলেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিছক মজার ছলে তিনি বলেন, এটিই প্রথম রমজান হতে যাচ্ছে, যেখানে শয়তানের আগেই বাঁধা পড়ে গেছি আমরা।

এর আগে করোনা মোকাবেলায় অর্থ সংগ্রহে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব রাখেন শোয়েব। এ নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। পথিমধ্যে লকডাউন ভেঙে করাচির রাস্তায় সাইকেল নিয়ে ঘোরাফেরা করায় সমালোচিত হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার প্রভাবে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

শয়তানের আগেই বাঁধা পড়েছি আমরা: শোয়েব আখতার

আপডেট সময় ১০:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০