ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ত্রাণ দিয়ে ছবি তোলা নিষিদ্ধ করল রাজস্থান সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের এ মহামারিতে ত্রাণ দেয়ার সময় সব ধরনের ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করল পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান রাজ্যসরকার। শুক্রবার (১০ এপ্রিলও) রাজ্যসভার সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত রাজস্থান সরকারের এ সিদ্ধান্তের কথা টুইট করে জানান। স্থানীয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেখানকার বিরোধী দলীয় নেতারাও।

এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেওলট বলেছেন, গরিব মানুষের মধ্যে খাবার এবং রেশনের জিনিসপত্র বিতরণ করাটা একটা সার্ভিস হিসেবে ধরা উচিত। এটা কোনোমতেই প্রচারের এবং প্রতিযোগিতার বিষয় হিসেবে ধরা উচিত নয়।

পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এ বিতরণের মাধ্যমে শুধু অভাবীরাই যেন সুবিধা পায়। যারা সক্ষম তারা যেন এর সুবিধা গ্রহণ না করেন।

রাজস্থান মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে খাবার ও রেশন বিলি করার সময় ফটো তোলা নিষিদ্ধ। এটাকে প্রচারের বিষয় করা উচিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ত্রাণ দিয়ে ছবি তোলা নিষিদ্ধ করল রাজস্থান সরকার

আপডেট সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০