ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে বিশ্ব একাদশের অধিনায়ক আমলা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে বিশ্ব একাদশ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেই দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবেন। বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে হাশিম আমলা কিংবা ফাফ ডু প্লেসিস দায়িত্ব পালন করবেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডনকে মঙ্গলবার নিশ্চিত করেছেন, আমলা এবং ডু প্লেসিস বিশ্ব একাদশের হয়ে খেলবেন। এই দুজনের মধ্য হতে যেকোনো একজন অধিনায়ক হিসেবে বিশ্ব একাদশের দায়িত্ব পালন করবেন বলেও তিনি নিশ্চিত করেন।

দ্য ডনকে পিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং বিশ্ব ক্রিকেটের দুই বড় তারকা হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং দুজনের একজন দলকে নেতৃত্ব দেবেন।’

ওই কর্মকর্তা জানায়, বিশ্ব একাদশ এবং পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আইসিসির সঙ্গে আর্থিক এবং অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হবে।ন এর আগে সোমবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, সাত দেশের ১৫ জন ক্রিকেটার বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে আসবেন।

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে না পাকিস্তানে। ২০১৫ সালে জিম্বাবুয়ের ‘খর্বশক্তির’ দল পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলে। বিশ্ব একাদশের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসার কথা। এরপর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে বিশ্ব একাদশের অধিনায়ক আমলা

আপডেট সময় ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭