ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা মা–বোনদের বোরখা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করবে: হাসনাত ‘যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না’:আব্বাস আরাগচি শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার রাশিয়ায় ছুরিকাঘাতে ৪ ভারতীয় শিক্ষার্থী আহত নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে : মির্জা আব্বাস এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক আরও কমার আশা বাণিজ্য উপদেষ্টার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

লকডাউন এলাকাতেও ব্যাংক খোলা রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে ব্যাংকিং চালু রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে ব্যাংকিং চালু রাখতে হবে।

যদিও গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একই বিভাগ থেকে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংক এর শাখাসমূহ বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। জনসাধারণের আর্থিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের সকল শাখায় আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাঙ্কিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। শাখাগুলোতে সরকারি চালান গ্রহণ, পে অর্ডার ইস্যু, জরুরি বৈদেশিক লেনদেন, টাকা জমা, উত্তোলন এবং সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা ও অনুদান বিতরণ কার্যক্রম সম্পাদন করতে হবে। এক্ষেত্রে সকল শাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত শাখাগুলোতে ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য বাহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

যারা মা–বোনদের বোরখা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করবে: হাসনাত

লকডাউন এলাকাতেও ব্যাংক খোলা রাখার নির্দেশ

আপডেট সময় ১২:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০