ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ধাপে ধাপে লকডাউন তুলতে হবে: দেবী শেট্টি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ভারতজুড়ে চলছে লকডাউন। সে লকডাউন তুলে নিতে হবে। ধীরে ধীরে লকডাউনের কারণে তৈরি হওয়া সীমাবদ্ধতাও শিথিল করতে হবে বলে জানালেন দেশটির চিকিৎসক দেবি শেট্টি।

বৃহস্পতিবার বেনেট বিশ্ববিদ্যালয়/টাইমস স্কুল অফ মিডিয়া আয়োজিত ‘গ্লোবাল অনলাইন কনফারেন্স অন কোভিড-১৯: ফলআউট অ্যান্ড ফিউচার’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্যই করলেন দেবী শেট্টি।

করোনার প্রকোপ কমাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশে লকডাউন জরুরি ছিল। এমন অবস্থায় দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। মূলত সেই দিকটাকেই লক্ষ্য করে এবার লকডাউন তুলে নিতে হবে বলে দাবি করলেন ভারতের নারায়না হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার দেবী শেট্টি।

পাশাপাশিই তিনি আরও বলেন, লকডাউনের কারণে দেশে যেসব সীমাবদ্ধতাও তৈরি হয়েছে, সেগুলোও শিথিল করতে হবে ধীরে ধীরে।

তিনি বলেন, আমরা বলতেই পারি যে মৃত্যুর হার অন্ততপক্ষে ৫০ শতাংশ কমিয়ে ফেলেছি কেবল এই লকডাউনের কারণেই। কারণ অনেক তাড়াতাড়িই ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়ার অনেক দেশ এরকম প্রাথমিক পর্যায়েই লকডাউনের সিদ্ধান্ত নিতে পারেনি। আমাদের উচিত ধারাবাহিক সিদ্ধান্তের মাধ্যমে লকডাউন প্রত্যাহার করা। এবং বর্তমান পরিস্থিতি থেকে সুরাহা পেতে তথাকথিত নীতি প্রণয়নের রাস্তায় না হাঁটা। হটস্পট ব্যতিরেকে কোনো স্বাস্থ্যভিত্তিক কারণে লকডাউন জারি রাখার আর কোনো মানে হয় না।

তিনি বলেন, কর্নাটকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যাতে পাবলিক ট্রান্সপোর্ট শুরু করা হয় কিন্তু তা ধারণক্ষমতার ৫০ শতাংশ যাতে হয় সেটাও নিশ্চিত করা। পাশাপাশিই দোকানগুলোও যাতে সকাল থেকেই আরও বেশ কিছুক্ষণ খোলা থাকে, যাতে বেশি মানুষ সোশ্যাল ডিসট্যান্সিং-কে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় না করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ধাপে ধাপে লকডাউন তুলতে হবে: দেবী শেট্টি

আপডেট সময় ০৮:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০