ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২৭ আগস্ট থেকে পাওয়া যাবে নতুন নোট

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ১৪টি ব্যাংক শাখা থেকে নতুন নোট বদলে নেওয়ার সুযোগ পাবে আগ্রহীরা। আগামী ২৭ আগস্ট থেকে ঈদের ছুটির আগের দিন পর্যন্ত এসব ব্যাংক শাখা থেকে নতুন নোট বদলে নেওয়া যাবে।

গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে।

পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর, এসআইবিএলের বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, মার্কেন্টাইলের বনানী ও ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা থেকে ব্যাংক লেনদেন চলাকালে ৫ টাকা থেকে ১০০ টাকা মূল্যমানের নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

ঈদের আগে জনসাধারণের মধ্যে নতুন নোটের চাহিদা থাকে। বাড়তি চাহিদা মেটাতে প্রতিবছর নতুন নোট ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। গত রোজার ঈদে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি ছিল বাংলাদেশ ব্যাংকের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

২৭ আগস্ট থেকে পাওয়া যাবে নতুন নোট

আপডেট সময় ০২:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭