ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

পাবনার হাসপাতাল থেকে রোগীর পলায়ন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সন্দেহে প্রথম পর্যায়ে পাবনা থেকে পাঠানো ১৯ জনের নমুনায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ৪ এপ্রিল করোনা সন্দেহে প্রথম ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার হাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে কারোরই করোনাভাইরাসে সংক্রমণ নেই বলে জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়েছে।

পুলিশ জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোস্তাক আল মামুন (২৫) নামের ওই যুবক জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা নিয়ে গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির স্বজনরা তার এই লক্ষণ দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।

চিকিৎসা নেয়ার দুইদিন পর গত মঙ্গলবার রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পাবনার হাসপাতাল থেকে রোগীর পলায়ন

আপডেট সময় ১১:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০