ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মালয়েশিয়ায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার তিন নাগরিকের হামলায় ও ছুরিকাঘাতে মালয়েশিয়ায় শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান ইম্বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত আলীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে ঘটনার সূত্রপাত ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের মালিক ফারুক জানান, শওকত তার রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে ইন্দোনেশিয়ার তিন নাগরিক তার ওপর হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশকে ফাঁকি দেওয়া নেহা বোরা

মালয়েশিয়ায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৩:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭