ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বৃটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আখলাকুর রহমান চৌধুরী। রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ কার্যকর হবে ২রা অক্টোবর থেকে। বৃটিশ বিচার বিভাগকে উদ্ধৃত এ কথা বলা হয়েছে মিডিয়ার রিপোর্টে।

এতে বলা হয়েছে, শুক্রবার বিচার বিভাগ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। ওই ঘোষণায় বলা হয়েছে আখলাকুর রহমান চৌধুরীর বয়স এখন ৫০ বছর। তিনি ‘দ্য অনারেবল মিস্টার জাস্টিস চৌধুরী’ নামে পরিচিত হবেন। তাকে দায়িত্ব দেয়া হয়েছে রানীর বেঞ্চ ডিভিশনে। এর আগে ২০১৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত স্বপ্নারা খাতুনকে সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তার দায়িত্ব ছিল ক্রাউন অ্যান্ড ফ্যামিলি কোর্টের মামলার শুনানি করা। ওদিকে বিচারক চৌধুরী ১৯৯২ সালে যোগ দেন বারে।

কুইন্স কাউন্সিল হিসেবে এ পর্যন্ত দু’জন বাংলাদেশি বংশোদ্ভূতকে দায়িত্ব দেয়া হলো। তার মধ্যে বিচারক চৌধুরী অন্যতম। তার আগে কুইন্স কাউন্সিলে নিয়োগ দেয়া হয়েছিল আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আজমালুল হোসেনকে। বিচারক আখলাকুর রহমান চৌধুরীকে ২০০৯ সালে রেকর্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে হাইকোর্টের ডেপুটি জাজ হিসেবে নিয়োগ দেয়া হয়। দ্রুত তিনি কাজে দক্ষতা দেখান এবং তারই ধারাবাহিকতায় সরকারের নজরে পড়েন। এর ফলে দ্রুত পদোন্নতি পেতে থাকেন। দীর্ঘদিন তিনি অ্যাটর্নি জেনারেলের অ্যাপ্রুভড কাউন্সিলে এ-প্যানেলের সদস্য ছিলেন। সেখানে তিনি পররাষ্ট্র ও কমনওয়েল অফিস, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থাকে মানবাধিকার থেকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বৃটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি

আপডেট সময় ০৩:০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭