ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান দৈনিক আকাশকে এ তথ্য জানান।

তিনি জানান, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ওই পোশাককর্মী গত ০১ এপ্রিল ঢাকা থেকে ফিরেছেন। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও ডায়রিয়া হয়। সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম দৈনিক আকাশকে জানান, জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও প্রথমদিকে তাকে হাসপাতালে ভর্তি করেননি পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। খবর পেয়ে তার বাড়িতে মেডিক্যাল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো মঙ্গলবার (৭ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেরে ওই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি-না তা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় ০৮:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০