ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডাম্বুলায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ডাম্বুলাতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ম্যাচ জিতল ৯ উইকেটে। ম্যাচ সেরা শিখর ধাওয়ান।

প্রথমে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তোলে শ্রীলঙ্কা। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকাভিলা এবং গুনাথিলাকা। ডিকাভিলা আউট হন ৬৪ রান করে। গুনাথিলাকা করেন ৩৫ রান। মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে।

এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল।

তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শিখর ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩২ রানে। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট অপরাজিত থাকেন ৮২ রান করে। রোহিত শর্মা রান আউট হন ৪ রান করে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

ডাম্বুলায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

আপডেট সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭