ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজেপি ৪০০ আসনে জয়ী হবে: যোগি আদিত্যনাথ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে বিজেপি ৪০০ আসনে জয়ী হবে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র কট্টরপন্থী নেতা যোগি আদিত্যনাথ।

কুশীনগরে গত শুক্রবার দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই দাবি করেন। খবর রেডিও তেহরান ও এনডিটিভির। যোগির দাবি, ভারতের সচেতন ভোটারদের আশা মোদি পুনরায় প্রধানমন্ত্রী হবেন। এ কারণে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, স্বাধীনতার পরে কংগ্রেস প্রায় ৫৫ বছর ধরে ভারত শাসন করেছে। সেসময় অনেক দুর্নীতি প্রকাশ্যে এসেছিল।

প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের প্রথম অধিকার মুসলিমদের। কংগ্রেসের আমলে ২৭০-এর বেশি জেলা মাওবাদী, সন্ত্রাসী ও উগ্রবাদী অধ্যুষিত ছিল।

যোগি আরও বলেন, মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হতে দিন- তাহলে দেশ থেকে এসব সন্ত্রাস নির্মূল হয়ে যাবে। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে মুখের ওপর জবাব দিয়েছে। উত্তর প্রদেশে ৭২ আসনে বিজেপি জয়ী হবে বলেও যোগি আদিত্যনাথের দাবি। লোকসভার ৮০ আসন রয়েছে উত্তর প্রদেশে।

তবে, পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ শনিবার গণমাধ্যমকে বলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দাবি করেছেন চারশ’র বেশি আসন পেয়ে লোকসভা নির্বাচনে বর্তমান বিজেপি সরকার জয়ী হবে।

কিন্তু যোগি আদিত্যনাথের ওই দাবি কখনই সফল হবে না কারণ, গোটা দেশে মোদিবিরোধী হাওয়া বইছে। সব শ্রেণি-ধর্ম-বর্ণের মধ্যে এখন একটাই আওয়াজ ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। কারণ, এই সরকার বিগত পাঁচ বছরে দেশবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বেকারত্ব বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজেপি ৪০০ আসনে জয়ী হবে: যোগি আদিত্যনাথ

আপডেট সময় ০১:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯