ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খোলস পাল্টালেও রাজনীতির অধিকার নেই জামায়াতের: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, যে নামেই হোক বাংলাদেশ জামায়াত ইসলামী খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, তারা এখনও একাত্তর সালের অপকর্মের জন্য দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি। এমনকি তারা ক্ষমা প্রার্থনাও করেনি।

প্রসঙ্গত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য (সদ্য বহিষ্কৃত) মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন দল গঠন করছেন জামায়াতের সংস্কারপন্থী নেতারা।

এটিকে আপাতত তারা নতুন রাজনৈতিক দল নয় বরং ‘উদ্যোগ’ হিসেবে অভিহিত করতে চাইছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র তুলে ধরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

খোলস পাল্টালেও রাজনীতির অধিকার নেই জামায়াতের: হানিফ

আপডেট সময় ১২:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯