ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুল পড়ার ঘরোয়া ৯ প্রতিকার

আকাশ নিউজ ডেস্ক:

চুল পড়া এই সময়ের একটি কমন সমস্যা। সবাই এ সমস্যায় ভোগেন। কারও চুল বেশি পড়ে, কারও কম।

চুল পড়া নিয়ে কমবেশী সবাই চিন্তায় থাকেন। এই বুঝি মাথা বেলে হয়ে গেল। টাকু হয়ে গেল।

চুলের যত্নে বাজারের হাজারও প্রসাধনী খুব কমই কাজে লাগে। প্রাকৃতিকভাবেই এ সমস্যার সমাধান মেলে।

লাইফস্টাইলে পরিবর্তন আনলে আর কিছু খাবার-দাবার আছে এগুলো খেলে চুল পড়া কমে আসে।

চুল পড়া রোধে কিছু খাবারের নাম জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে-

ডাব :

ডাবের মধ্যে রয়েছে ভিটামিন ‘ই’ ও চর্বি। এটি চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে স্বাস্থ্যকর করে। রোজ এক গ্লাস ডাবের পানি পান করুন। কিছু দিন পর দেখবেন চুল পড়া কমে গেছে।

এলাচ :

এলাচ চুলের গোড়া শক্ত করে। তাই চুলকে শক্ত ও স্বাস্থ্যকর করতে খাদ্যতালিকায় এলাচ রাখুন। এটি চুল পড়া বন্ধ করবে।

আমলকী :

প্রাচীন সময় থেকেই চুলের সৌন্দর্য রক্ষা করতে এ উপাদানটি ব্যবহার হয়ে আসছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে, যা চুল পড়া রোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

হেয়ার প্যাক :

বাড়িতে হেয়ার প্যাক তৈরি করে লাগাতে পারেন। চাইলে নিমের পেস্ট ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাও মাথার চুল পড়া আটকানোর ক্ষেত্রে বেশ উপকারী।

পেঁয়াজের রস :

পেঁয়াজের রসে প্রচুর সালফার থাকে। চুলের গোড়ায় লাগালে মাথা ঠাণ্ডা থাকে। আবার এর ফলে স্কাল্প এলাকায় রক্ত সঞ্চালনও বাড়ে। ক্ষতিকারক ব্যাক্টেরিয়াও নষ্ট হয়।

ফ্ল্যাক্সসিড :

ফ্ল্যাক্সসিডের মধ্যে রয়েছে চুল বড় করার পুষ্টি এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। নিয়মিত ফ্ল্যাক্সসিড খেলে চুলের বৃদ্ধি ভালো হয়।

বেশি করে পানি পান করুন :

পানি কম পান করা চুলকে দুর্বল করে দেয়। তাই চুল পড়া রোধে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। প্রতিদিন অন্তত ১০-১২ গ্লাস পানি পান করা চুল পড়া রোধে সাহায্য করবে।

বিটের রস :

শরীরের পুষ্টির অভাবেই চুল বেশি পড়ে। এর প্রতিরোধে বিটের রস অনবদ্য। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।

নারিকেল কিংবা আমন্ড তেল :

হ্যাঁ, তেল অনেকেই মাথায় দিয়ে থাকেন। তবে তেল দেয়ারও নিয়ম আছে। প্রথমে একটি বাটিতে তেল নিয়ে তা হালকা গরম করে নিন। এবার চুলের গোড়ায় তেল দিয়ে ম্যাসাজ করতে থাকুন। অল্প সময়েই উপকার পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুল পড়ার ঘরোয়া ৯ প্রতিকার

আপডেট সময় ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮