ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

রামোসের লালকার্ড-রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লালকার্ড দেখায় নেতিবাচক এক রেকর্ড গড়লেন সার্জিও রামোস। স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার রেকর্ড এখন রিয়াল মাদ্রিদের অধিনায়কের। রোববার লা-লিগায় নতদুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৫৩ মিনিটে দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডার ফ্যাবিয়ানের মুখে হাত দিয়ে ধাক্কা মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষ দিকে একটি বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে হেডের জন্য লাফিয়ে ওঠের রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠেন দেপোর্তিভোর বোরজা ভ্যালে। এ সময় রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যালে। এতে রামোসকে রেফারি আরেকবার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে।

স্প্যানিশ লা-লিগায় এই নিযে তিনি ১৮ বারের মতো লালকার্ড দেখলেন। গত মৌসুমে রামোস দুইবার লালাকর্ড দেখেন। এর সর্বশেষটি ছিল এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আর এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন ঘটনার শিকার হলেন তিনি।

লা লিগার ইতিহাসে রামোস ছাড়া সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার ঘটনা আছে আরো দু’জনের। তারা হলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তারা দু’জনই জারাগোজার হয়ে এই নেতিবাচক রেকর্ড গড়েন। আলফারো ২০০৭ ও আগুয়াদো ২০০৩ সালে অবসরে যান। মজার কথা হলো, ১৮ কার্ড দেখা এই তিন খেলোয়াড়ই স্পেনের এবং সেন্টার ডিফেন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রামোসের লালকার্ড-রেকর্ড

আপডেট সময় ০৫:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭