ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শীতে ত্বকের যত্নে প্রসাধনী

আকাশ নিউজ ডেস্ক:

শীতের শুরুতেই যার আগমন সবার আগে চোখে পরে তা হচ্ছে ত্বকের রুক্ষতা। তাই শীতের এ সময়ে চাই ত্বকের বাড়তি যত্ন। এ সময়ে আশপাশের ধুলাবালি যেমন বেশি থাকে তেমনি বাতাসের আর্দ্রতা বাড়ে সমান হারে পাল্লা দিয়ে।

তাই ত্বক হারায় তার কোমলতা আর স্নিগ্ধতা। একদিকে শীতের চাদরে প্রকৃতি যেমন বাঁধা পড়ে তমনি ঋতুচক্রে তা দেখা দেয় ত্বকের মাঝেও। তাই বাড়তি যত্নের আবশ্যকতা বাড়ে সবার আগে।

শীতের রুক্ষতা থেকে সুরক্ষা পেতে ত্বক বুঝে তাই ময়েশ্চারাইজার থেকে শুরু করে ভ্যাসলিন কিংবা গ্লিসারিন কোনোটির গুরুত্ব কম হতে পরে না। এছাড়া ত্বকের বাড়তি যত্নে যোগ হয় নানা ঘরোয়া প্রসাধনীও।

শীতের এ সময়ে তৈলাক্ত ত্বক যেমন শুষ্কতায় রূপ নেয় তেমনি শুষ্ক ত্বকে দেখা দেয় র‌্যাশসহ নানা ধরনের সমস্যা। শীতের এ সময়ে সবার আগে যার উপস্থিতি মেলে ঠোঁটে। তাই ঠোঁটের যত্নে শীতের সঙ্গী হতে পারে লিপবাম। যাদের ঠোঁট সাধারণ থেকে বাড়তি শুষ্ক তারা ঠোঁটে ব্যবহার করতে পারে নারকেল তেল। এতে ঠোঁট হয় মসৃণ আর প্রাণবন্ত। শীতের এ সময়ের আরেকটি সমস্যা হচ্ছে শরীরের নানা স্থানে রুক্ষতার উপস্থিতি।

তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে সুরক্ষার চাদর হতে পারে ময়েশ্চারাইজার। ত্বক বুঝে ময়েশ্চারাইজারের কিছুটা ভিন্নতা আছে, যাদের ত্বক শুষ্ক তারা ব্যবহার করতে পারেন লোশন। সে ক্ষেত্রে যদি লোশনে ত্বকে কোমলতা খুব সহজে চোখে না পড়ে তাহলে তার সঙ্গে যুক্ত করে নিন গ্লিসারিন। কিছুটা লোশন তার সঙ্গে পানি আর গ্লিসারিন যুক্ত করে তা ত্বকের ময়েশ্চারাইজারবিহীন জায়গাগুলোতে ব্যবহার করলে খুব সহজে তা আর্দ্রতাকে শুষে নেয়।

যার ফলে আপনি কিছুদিনের মধ্যে আপনার ত্বকে পরিবর্তন লক্ষ্য করেন। অন্যদিকে যাদের ত্বক তুলনামূলক কিছুটা তৈলাক্ত তারা ব্যবহার করতে পারেন নারকেলের গুণাগুণসমৃদ্ধ বডি লোশন। সে ক্ষেত্রে প্যারাসুট বডি লোশন আপনার ত্বকের প্রাণ ফিরিয়ে আনতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। তবে যারা লোশন ব্যবহার করতে চান না তারা তেল ব্যবহার করতে পারেন। তেলের উপস্থিতি ত্বক খুব সহজে তা নিজের মাঝে গ্রহণ করে।

ফলে অন্য সময়ের থেকে ফলাফল খুব দ্রুত চোখে পড়ে। অন্যদিকে শুষ্ক কিংবা আর্দ্র দুই ত্বকের সমস্যা সমাধান করতে পারে ভ্যাসলিন। ভ্যাসলিনে উপস্থিত থাকা ভিটামিন সি ত্বকের রুক্ষতা থেকে কেবল সুরক্ষাই দেয় না বরং ত্বকের অন্যান্য সমস্যা যেমন অ্যালার্জি থেকে শুরু করে চুলকানি কিংবা র‌্যাশ জাতীয় সমস্যাতেও সমাধান দেয়।

তবে আপনি ময়েশ্চারাইজার থেকে শুরু করে গ্লিসারিন কিংবা ভ্যাসলিন যাই ব্যবহার করেন তার পূর্বে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। যারা দিনের একটা বেশ লম্বা সময় বাইরে থাকেন তারা শীতের সময়ের উপযোগী ক্রিম ব্যবহার করতে পারেন।

এতে করে ত্বক থাকবে লম্বা একটা সময় ধরে সুরক্ষিত আর আপনি আপনার কাজ থেকে শুরু করে নিজের মাঝে ফিরে পাবেন প্রাণবন্ত আর আত্মবিশ্বাস।

কোথায় পাবেন :

যমুনা ফিউচার পার্ক, পিংক সিটি, রাজউক কমপ্লেক্স, নিউমার্কেট, গাউছিয়া, মৌচাকসহ আপনার আশপাশের শপিংমলে পেয়ে যাবেন শীতের এসব ত্বক সুরক্ষার প্রসাধনী।

দাম :

বডি লোশনের দাম পরবে ১৮০ থেকে শুরু করে ৫৫০ টাকা পর্যন্ত, লিপবামের দাম পরবে ৩০ টাকা থেকে শুরু করে ২২০ টাকা পর্যন্ত, গ্লিসারিনের দাম পরবে ১৫০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত এবং ভ্যাসলিনের দাম পরবে ১৬০ থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শীতে ত্বকের যত্নে প্রসাধনী

আপডেট সময় ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮