ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০০ টাকা দামের পোশাকও পরেন কাজল!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কাজল মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরেন বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগন।

রোববার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ তথ্য জানান অজয়। এদিন অনুষ্ঠানে অজয় দেবগনের পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন কাজল।

অনুষ্ঠানের এক ফাঁকে অজয় দেবগন মজা করে বলেন, কাজলকে আমি হাড়কিপটে বলে ডাকি, কাজলকে দামি উপহার দিতে চাইলে সে আমাকে দমিয়ে দেয়।

এরপর অজয় বলেন, কোনো কোনো সময় মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরে কাজল। এছাড়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার কাজল তিন ঘণ্টা ধরে এডিট (সম্পাদনা) করে!

অজয় জানান, সেলফি নিয়ে রীতিমতো যুদ্ধ বাধে এ দম্পতির। কাজলের নাকি সেলফি তোলার নেশা আছে এবং তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চান সবসময়। অজয় বলেন, কাজল ও তাদের ১৫ বছরের কন্যা নিশা একটি ছবি পোস্ট করার আগে মাঝেমাঝে তিন ঘণ্টা ধরে সম্পাদনা করেন।

অভিনেত্রী কাজল আর নির্মাতা করণ জোহর বাল্যকালের বন্ধু। দুই বছর পর করণের শোতে কাজল ও অজয় একসঙ্গে কফি খেলেন।

বিয়ের আগে অজয়-কাজলের প্রেম নিয়েও খোলামেলা আলাপ করেন সুপারহিট তারকারা।

অজয় বলেন, অন্যান্য প্রেমিক-প্রেমিকার মতো আমরা কখনো একে-অপরকে ‘আই লাভ ইউ’ বলিনি। কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাবও দেইনি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। বিয়ে নিয়েও কখনো আলাপ করিনি।

অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, করণ অজয়কে জিজ্ঞেস করছেন, তারা এখন বন্ধু হতে পারেন কিনা। প্রায় ২০ বছরের বিবাহিত সম্পর্ক কাজল-অজয়ের। করণকে অজয় ‘হ্যাঁ’ বলার পর কাজল থামিয়ে দিয়ে বলেন, ‘তুমি (অজয়) ওর বন্ধু হতে পারো না, ও (করণ) আমার বন্ধু।’

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৫০০ টাকা দামের পোশাকও পরেন কাজল!

আপডেট সময় ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮