ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দুপুরে স্বাভাবিক হবে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের পৌলী নদীর ওপর রেলসেতুর ধসে যাওয়া অংশের মেরামতকাজ চলেছে। আজ সোমবার দুপুর ২টা নাগাদ ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণকাজ শেষ হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ধসে যাওয়া নিচের অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বালুর বস্তা ও গ্র্যান্ডিংয়ের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুরের মধ্যেই মেরামত সম্পন্ন হয়ে যাবে।

বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি রেলসেতুর ওপর দিয়ে চলবে। আর এর মধ্য দিয়েই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান প্রকৌশলী। এর আগে গতকাল রোববার সকাল ৬টার দিকে পৌলী সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় দুপুর ১২টা থেকে। মেরামতকাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুরের প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পৌলী সেতুর ওপর রোববার সকাল ৬টার দিকে রেলসেতুর নিচ থেকে মাটি সরে যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে স্থানীয় লোকজন লাল কাপড় টানিয়ে সতর্কসংকেত দেখান। এ সময় নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন স্থানীয় লোকজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দুপুরে স্বাভাবিক হবে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল

আপডেট সময় ০২:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭