ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসির সামনে শুধু পেলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (১০৫) ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি (১০৬)। এ নিয়ে অতি মাতামাতিতে মেসির আরেকটি কীর্তি আড়ালেই রয়ে যায়। ইতিহাস ঘেঁটে সেটি আলোয় নিয়ে এলো স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে গোলটি ছিল বার্সেলোনার জার্সিতে সবমিলিয়ে মেসির ৫৬৫তম গোল। ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে যা যৌথভাবে দ্বিতীয়।

বায়ার্ন মিউনিখের হয়ে মেসির সমান ৫৬৫ গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। মুলারের সেই ইউরোপিয়ান রেকর্ড ছোঁয়ার পর এখন মেসির সামনে আছেন শুধু পেলে। তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি বরাবরই দাবি করেন সান্তোসের হয়ে এক হাজারের বেশি গোল করেছেন তিনি।

তবে প্রতিযোগিতামূলক ম্যাচে সান্তোসের হয়ে পেলের স্বীকৃত গোলসংখ্যা ৬৪৩, যা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভাঙতে বার্সার জার্সিতে মেসির প্রয়োজন আর ৭৯ গোল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মেসির সামনে শুধু পেলে

আপডেট সময় ১১:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮