ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে পাঁচ আসনে ৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

অাকাশ জাতীয় ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন বুধবার পর্যন্ত চাঁদপুরে ৫টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়ন পত্র দাখিল করা হয়।
বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫টি আসনের অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান এর কার্যালয়ে।

৫৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ১৪ জন, জাতীয় পার্টির ৫ জন রয়েছেন। অন্য দলগুলো হলো গণফোরাম, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, বাসদ, ইসলামিক ফ্রন্ট, ইসলামি ঐক্যফ্রন্ট, ঐক্যজোট ও স্বতন্ত্র।
চাঁদপুর-১ আসনে ১০ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ১৩ জন, চাঁদপুর-৪ আসনে ১৪ জন ও চাঁদপুর-৫ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর-১ (কচুয়া): আওয়ামী লীগের ড. মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন; বিএনপির আ ন ম এহসানুল হক মিলন, তার স্ত্রী নাজমুন্নাহার বেবী ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন; জাতীয় পার্টির এমদাদুল হক, ইসলামী ঐক্যফ্রন্টের নূরুল আলম মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জোবায়ের আহমদ, স্বতন্ত্র প্রার্থী এ কে এস এম শহীদুল ইসলাম ও খন্দকার মোশারফ হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বীরবিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল; বিএনপির ড. জালাল উদ্দিন ও সাবেক এমপি নুরুল হুদার ছেলে তানভির হুদা; জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, ঐক্যজোটের মনির হোসেন, স্বতন্ত্র খায়রুল হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আফছার উদ্দিন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর): আওয়ামী লীগের ডা. দীপু মনি, বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, রাশেদা বেগম হীরা, এস এম এম আলম ও অ্যাড. ফজলুল হক সরকার; জাতীয় পার্টির অ্যাডভোকেট মহসিন খান, গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবর, জাকের পার্টির মুক্তিযোদ্ধা কামরুন্নাহার রেনু, ইসলামি ঐক্যফ্রন্টের আবু জাফর মো. মাইনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন শেখ, জাসদের (ইনু) আব্দুল আজিজ ও বাসদের শাহজাহান তালুকদার।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): আওয়ামী লীগের ড. মোহাম্মদ শামসুল হক ভূইঁয়া ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান; বিএনপির এম এ হান্নান, কাজী রফিকুল ইসলাম ও ড. আবুল কালাম আজাদ; জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান (স্বতন্ত্র), বিএনপির সাবেক এমপি লায়ন হারুন উর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকবুল হোসাইন, গণফোরামের ড. মো শাহজাহান, ন্যাপের দেলোয়ার হোসেন পাটওয়ারী, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাসানী, ইসলামী ফ্রন্টের গোলাম হোসেন ভূঁইয়া মানিক, জাতীয় পার্টির মাইনুল ইসলাম মানু ও স্বতন্ত্র এম আনিসুজ্জামান রানা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): আওয়ামী লীগের মেজর (অ.) রফিকুল আসলাম বীর উত্তম, বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাবেক এমপি এম এ মতিন; জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ, এলডিপির ড. নেয়ামুল বশির, জাকের পার্টির ওবায়েদ মোস্তফা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, জাসদের (ইনু) মনির হোসেন মজুমদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহাদাত হোসেন প্রধানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাঁদপুরে পাঁচ আসনে ৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট সময় ০৩:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮