ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে ত্বক ও চুলের যত্ন

আকাশ নিউজ ডেস্ক:

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুল দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য একটু এক্সট্র যত্ন নেয়া প্রয়োজন, জানান হারমোনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। শীতে এলার্জির উপদ্রব দেখা যায়। তখন চুলে খুশকি এবং ত্বকে র‌্যাশ ইত্যাদি সমস্যা দেখা যায়।

একটু যত্ন নিলেই কিন্তু শীতে ত্বকের রুক্ষভাব দূর করা সম্ভব। শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে। শীতকাল মানেই খসখসে ত্বক, রুক্ষ চুল আর ফাটা গোড়ালি। শীতকালে ধুলো-ময়লা জমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এর থেকে রক্ষা পেতে সবার আগে ভালো করে ত্বক পরিষ্কার রাখাটা একান্ত জরুরি।

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য লেবুর রস দুই টেবিল চামচ + গ্লিসারিন ১ চা চামচ + গোলাপের পানি ৩ টেবিল চামচ একত্রে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য আধা চা চামচ দুধ ও মধু একত্রে মিশিয়ে ২ মিনিট ম্যাসাজ করে ত্বক পরিষ্কার করে নিন। এতে ত্বকের শুষ্কতা কমবে। তারপর ডিম ১টা + মধু ২ চামচ + গুঁড়া দুধ ১ চামচ + কাচা হলুদ ১ টেবিল চামচ + লেবুর রস চামচ একত্রে পেস্ট করে ত্বকে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

স্বাভাবিক ত্বকে ১ চামচ গাজরের পেস্টের সঙ্গে টকদই মিশিয়ে ত্বক পরিষ্কার করুন। এই ত্বকের জন্য তৈরি প্যাক শসা কুচি ২ টেবিল চামচ + গোলাপের পানি ৬ টেবিল চামচ + ময়দা ১ টেবিল চামচ + গ্লিসারিন ২ টেবিল চামচ + মধু ১ চামচ একত্রে ব্লেন্ড করে ত্বকে লাগানোর ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তৈলাক্ত ত্বকে ১ চা চামচ শসার রস, মধু ও সামান্য তেঁতুল মিশিয়ে মেকআপের আগে ত্বক টোনিং করে নিন। মেকআপ ভালো বসবে।

শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খসখসে ত্বককে পরিষ্কার করে তুলতে দিনে অন্তত দুইবার ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে। শীতে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে লোটাস ফেয়ারনেস জেল বিশেষ করে রাতে শোবার আগে মুখ, গলা ও বুকের দৃশ্য অংশে মাখলে উপকার পেতে পারেন। আমরা যদি প্রতিদিন অন্তত তিনবার ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করি নিঃসন্দেহে উপকৃত হব।

চুলের যত্ন :

চুলকে সুন্দর রাখতে সব সময় চুলকে পরিষ্কার রাখতে হবে।

অলিভ অয়েল বা নারকেল তেল + লেবুর রস+ মেথি গুঁড়া হালকা গরম করে চুলে ম্যাসাজ করতে হবে। মেথি ২ চামচ + কলা ১টা + ডিম ১টা + আমলকি ২টা + মেহেদি পাতা বাটা ২ টেবিল চামচ একত্রে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে হবে। এবং ১ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

১ চামচ মধু + ডিম ১টা + মেথি গুঁড়া ৩ চামচ + নিমপাতা বাটা ২ চামচ + ২ চামচ লেবুর রস + মেহেদি পাতা বাটা একত্রে মিশিয়ে মাথায় লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শীতে ত্বক ও চুলের যত্ন

আপডেট সময় ০১:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮