ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

শেষ ম্যাচও হারল বাংলাদেশের মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজে চলমান নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম টানা তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচেও জয় পেল না বাংলাদেশের মেয়েরা।

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৩০ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

বাংলাদেশ সময় সোমবার সকালে সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানে আটকে রেখেছিল বাংলাদেশ।

কিন্তু ব্যাটাররা চরম ব্যর্থ আবারও। পুরো ২০ ওভার খেলে ৫টি মাত্র উইকেট হারালেও রান উঠেছে কেবল ৭৯।

এ ৭৯ রানই টুর্নামেন্টের চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ! আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলংকার বিপক্ষে ৭২।

ড্যারেন সামি স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা শুরুটা বেশ ভালো করেছিল।

ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান। তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪।

কিন্তু ইনিংসের পরের ভাগে দারুণভাবে ফিরে আসেন বাংলাদেশর বোলাররা। দক্ষিণ আফ্রিকা তাই শেষ পর্যন্ত খুব বড় স্কোর গড়তে পারেনি।

৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা খাতুন। এদিন ১ উইকেট নিয়ে রুমানা আহমেদের উইকেট ৫২টি।

রান তাড়ায় যথারীতি প্রতিপক্ষকে সামান্য চাপেও ফেলতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে পরিবর্তন এনেও লাভ হয়নি। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার ৮ করতে বল খেলেছেন ২২টি। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩।

পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে কেবল ১৩। পরের ব্যাটাররাও খুব সুবিধা করতে পারেননি। না পেরেছেন কেউ বড় শট খেলতে, না পেরেছেন এক-দুই নিতে। ফারজানা হক ১৯ রান করলেও বল খেলেছেন ৩৬টি।

কেবল রুমানার ব্যাটিংয়েই ছিল খানিকটা কিছু করে দেখানোর তাড়না। চেষ্টা করেছে বড় শট খেলতে, উদ্ভাবনী কিছু করে রান বাড়াতে। তাতে মোটামুটি সফল হয়েছেন। অপরাজিত ৩৪ করেছেন ৪০ বলে। সঙ্গী পাননি কাউকে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১০৯/৯ (ক্যাপ ২৫, লি ২১, ট্রায়ন ১৮, ফন নিকার্ক ১৭, ডু প্রিজ ১৪; জাহানারা ৩-০-১৪-০, সালমা ৪-১-২০-৩, রুমানা ৪-০-২১-১, কুবরা ৪-০-১৮-২, রিতু ১-০-১১-০, নাহিদা ২-০-১১-১, ফাহিমা ২-০-১৩-১)।

বাংলাদেশ: ২০ ওভারে ৭৯/৫(শারমিন ৮, আয়েশা ৩, ফারজানা ১৯, নিগার ৪, রুমানা ৩৪*, জাহানারা ০, সালমা ৭*; ড্যানিয়েলস ১/৬, সেকুকুনে ১/১২, ক্লাস ১/১৩, লুস ১/১৫, ফন নিকার্ক ১/১৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: মারিজান ক্যাপ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

শেষ ম্যাচও হারল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০১:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮