ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

কাউখালীতে নিজ শিশুসন্তানের খুনিকে পুলিশে সোপর্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙ্গামাটির কাউখালীতে ৫ বছর বয়সি নিজের শিশুসন্তানকে হত্যা করেছে এক পাষন্ড। তার নাম এরেক্কু চাকমা (২৬)। সে খাগড়াছড়ি জেলা সদরের গামারীঢালা গ্রামের বাসিন্দা মৃত সুবল চাকমার ছেলে। উপজেলার মঘাইছড়ি নামক এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

রোববার দুপুরের দিকে খুনিকে কাউখালী থানা পুলিশে সোপর্দ করেছেন তার স্ত্রী অন্তরা চাকমা ও আত্মীয়রা। বিকালে এরেক্কু চাকমার স্বীকারোক্তির ভিত্তিতে তার শিশুসন্তান নিরব চাকমার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটক এরেক্কু চাকমার দেয়া স্বীকারোক্তি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এরেক্কু চাকমা ৯ নভেম্বর তার শিশুসন্তান নিরবকে নিয়ে কাউখালী উপজেলার মঘাইছড়ি চন্দ্রবংশ শিশু সদনের দিকে যায়। এরপর শিশুসদনের কাছাকাছি এলাকার রাস্তার পাশে তার শিশু ছেলেকে গলাটিপে তাকে হত্যা করে সে।

কাউখালী থানার এসআই আল আমিন জানান, আটক এরেক্কু চাকমা তার নিজের ছেলেকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছে। হত্যাকারীর স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্যে জানা গেছে।

জানা গেছে, হত্যাকারী এরেক্কু চাকমা তার স্ত্রী অন্তরা চাকমাকে (২০) নিয়ে চট্টগ্রাম শহের ভাড়া বাসায় বসবাস করত। অন্তরা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। কিন্তু তার স্বামী কিছুই করে না। তাদের একমাত্র ৫ বছর বয়েসী সন্তানকে দেখাশোনা করে চাকরি করা অন্তরার তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। ৮ নভেম্বর অন্তরা কাজের চাপে সন্তানকে তার বাবার (অন্তরার স্বামী) কাছে রেখে যায়।

এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ৯ নভেম্বর এরেক্কু চাকমা তার ছেলেকে নিয়ে কাউকে কিছু না বলে বের হয়। পরে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে সড়কের পাশে কাউখালী উপজেলার মঘাইছড়ি এলাকার চন্দ্রবংশ শিশুসদনের কাছাকাছি নির্জন এলাকায় নিয়ে নিজের ছেলেকে গলাটিপে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে এজন্য স্বামীকে দায়ী করে অন্তরা।

শেষে ১৭ নভেম্বর আত্মীয়দের সহায়তায় স্বামী এরেক্কুকে আটকে রেখে পরদিন রোববার কাউখালী থানায় নিয়ে পুলিশে হস্তান্তর করেন স্ত্রী অন্তরা। এরপর তার স্বীকারোক্তিতে বিকালে ঘটনাস্থল থেকে শিশু নিরবের লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

কাউখালীতে নিজ শিশুসন্তানের খুনিকে পুলিশে সোপর্দ

আপডেট সময় ১০:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮