ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পবিত্র ওমরাহ পালনে গেলেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

খেলতে চেয়েছিলেন উইন্ডিজ সিরিজে। কিন্তু ভাগ্যে সে সহায় হয়নি। ইনজুরি পিছু ছাড়ছে না এই ড্যাসিং টাইগার ওপেনারের।

এশিয়া কাপে কবজির ইনজুরি কাটিয়ে উঠেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না দলে।

আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে ফিরবেন তিনি।

কিন্তু পুনরায় পাঁজরের ইনজুরিতে বাইশ গজ থেকে আবার ছিটকে গেছেন তামিম ইকবাল।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান এই বাঁ হাতি ওপেনার । তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তাকে।

৪৫ ঘণ্টা ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকেন তিনি। তবু সচ্ছন্দে ব্যাট হাঁকাতে ব্যর্থ হন তামিম।

ফলাফল অবসর আপাতত।

তবে সময়টাকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি।

সূত্রের খবর, পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন তামিম ইকবাল।

শনিবার (১৭ নভেম্বর) রাতে জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়েছেন তামিম।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রয়েছেন তামিম। তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও রয়ে গেছে শংকা।

উল্লেখ্য, আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম।

তবে ম্যাচের শেষ দিকে মুশফিককে সঙ্গ দিতে এই চোট নিয়ে মাঠে নামেন তিনি। তার ভূয়োসী প্রশংসায় মেতে ওঠে বাংলাদেশসহ ক্রিকেটবিশ্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পবিত্র ওমরাহ পালনে গেলেন তামিম

আপডেট সময় ০১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮