ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন ১ কোটি ৭০ লাখ ইয়েমেনির’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মানবিক কল্যাণ এবং জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়েন শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ বলছে, এই ইয়েমেনিরা জানেন না যে, তারা কোথায় এবং কীভাবে খাবার পাবেন। এছাড়া দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছেন প্রায় ৭০ লাখ ইয়েমেনি। দেশটিতে এক কোটি ৬০ লাখ মানুষ পানির অভাবে ভুগছেন।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের দুর্যোগ যুদ্ধরত পক্ষগুলোর কর্মকাণ্ড, তাদের শক্তিশালী সমর্থকদের ইচ্ছাকৃত নীতি এবং কৌশলের সরাসরি ফলাফল।

ও’ব্রায়েন বলেন, শুধুমাত্র ৪৫ শতাংশ স্বাস্থ্য সুবিধা আছে ইয়েমেনে। এছাড়া দেশটির স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ প্রায় ১০ লাখ ২০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী গত অক্টোবরের পর থেকে বেতন-ভাতা সামান্য পেয়েছেন অথবা পাননি।

তিনি বলেন, ‘এটা তার জন্য দুঃখজনক যে গত দুই বছরে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি।

জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে উপেক্ষা করে ইয়েমেনের এই যুদ্ধ নিষ্ঠুর এবং নৃশংস হয়ে উঠছে। ২০১৬ সালের চেয়ে চলতি বছরে দেশটিতে বিমান হামলার পরিমাণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

কলেরার বিস্তারের ব্যাপারে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই মহামারি মোকাবেলায় কঠোর পরিশ্রম করছে; যা সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রায় পাঁচ লাখ ইয়েমেনি আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়।

আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত দেশগুলোকে যুদ্ধরত শক্তিগুলোর প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ও’ব্রায়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন ১ কোটি ৭০ লাখ ইয়েমেনির’

আপডেট সময় ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭