ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে এসিসির বর্তমান প্রধান এহসান মানির কাছ থেকে এসিসির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বিসিবির বর্তমান প্রধান পাপন।

এসিসির এজিএমে অংশ নিতে শনিবার ভোরে লাহোর পৌঁছান আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এবং আইসিসির গেম ডেভেলপমেন্টের অন্যতম শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।

এশিয়ার ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির প্রধান হন মূলত এ অঞ্চলের চার টেস্ট খেলিয়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকেই। এটা চলমান প্রক্রিয়া ও পালাবদলের মাধ্যমে হয়ে থাকে।

এক মেয়াদে ভারত থেকে হলে পরের মেয়াদের সভাপতি নিযুক্ত হন অন্য টেস্ট খেলিয়ে দেশ থেকে। সাধারণত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মনোনীত প্রতিনিধি বা সভাপতিরাই হন এসিসির প্রেসিডেন্ট।

সেই চলমান প্রক্রিয়ায় এবার এশীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির শীর্ষ কর্তা হলেন নাজমুল হাসান পাপন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে পাপন

আপডেট সময় ১২:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮